আমার পরান যাহা চায়

আমার    পরান যাহা চায় তুমি    তাই, তুমি তাই গো।

তোমা     ছাড়া আর এ জগতে মোর    কেহ নাই কিছু নাই গো॥


তুমি       সুখ যদি নাহি পাও,    যাও    সুখের সন্ধানে যাও--

আমি      তোমারে পেয়েছি হৃদয়মাঝে,    আর কিছু নাহি চাই গো॥


আমি      তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,

          দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী,    দীর্ঘ বরষ মাস।


যদি      আর-কারে ভালোবাস,    যদি    আর ফিরে নাহি আস,

তবে,    তুমি যাহা চাও, তাই যেন পাও,    আমি যত দুখ পাই গো॥ 

Comments